| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮৬৬৬ বার পঠিত
পাবনায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: পাবনায় বিএনপি নেতার বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলা বিএনপি সদস্যসচিব আইনজীবী মাসুদ খন্দকারের বাড়িতে হামলা চালিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ মে) রাতে শহরের রাঘপপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েজন নেতাকর্মী আহত হয়েছেন। 

আইনজীবী মাসুদ খন্দকারের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি করা হয়েছিল।

তবে পুলিশ বলছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কোনো গুলির ঘটনা ঘটেনি। 

জানা গেছে, রাতে জেলা বিএনপি নেতা মাসুদ খন্দকারের বাড়িতে বিএনপির নেতাকর্মীরা ভিড় করছিলেন। এক পর্যায়ে পাবনা পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক কউন্সিলর ফরহাদ জোয়াদ্দার মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে আসেন।

এরপর কে বা কারা আইনজীবী মাসুদ খন্দকারের বাড়ি লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে বাড়ির সামনে থাকা বিএনপি কয়েকজন নেতাকর্মী আহত হন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রাথমিকভাবে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

 


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪