| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৩:২৯:১৩:অপরাহ্ন  |  ১১০৩ বার পঠিত
সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে সবাই স্বাধীন। কেউ কারও ধর্ম পালনে বাধা দেবে না। সমাজ থেকে অপশক্তি দূর করে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ বাধা দেবে না। এই সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই। সেই সংগ্রামে আপনাদের পাশে পাবো বলে আশা রাখি।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’এই চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা শুধু একটি সম্প্রদায়ের দায়িত্ব নয়; বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪