| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ২০:৩০:০৪:অপরাহ্ন  |  ৩০২ বার পঠিত
জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা আমার জন্য এই সংসদে দাঁড়িয়ে মুনাজাত করেছেন। রব্বুল আলামিন আমাদের বিরোধীদলীয় নেতা, শ্বেত শুভ্র বুজুরগানে দ্বীন। তার হায়াতে তয়্যিবা আতা ফরমান। সবরে জামিল আতা ফরমান। আমি ওনার জন্য দোয়া করছি।’  

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে জামায়াত আমির বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪