| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ২১:২৭:২২:অপরাহ্ন  |  ২৩৫ বার পঠিত
নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

নাটোর প্রতিনিধি: নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক(স্পেশাল জজ) মো: সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।  রাজন আলী রাজশাহী জেলার দামকুড়া এলাকার রিয়াজ প্রামানিকের ছেলে। 

সংযুক্ত আদালতের নথিপত্র অনুযায়ী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহেদ মাহমুদ টিটু জানান, আসামি মো: রজন আলীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯A এবং ১৯f ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। শুনানি শেষে আদালত আসামিকে ১৯A ধারায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯f ধারায় আরও ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এছাড়া আসামির জেলহাজতে কাটানো সময় মূল সাজা থেকে বাদ যাবে। উদ্ধারকৃত আলামত 'ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, ২০০৯'-এর ২০৮ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক সরকারি অস্ত্রাগারে জমা দেওয়ার জন্য নাটোর কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২২ সালের ২৮ মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশ নাটোর সদরের দত্তপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে এক জোড়া অবৈধ ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো: রসুল আলী (২৩) এবং মো: আলিম (২৫) নামের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিবাদী পক্ষের আইনজীবী লোকমান হোসেন বাদল জানান তারা এই রায়ের সন্তুষ্ট নন কাগজপত্র হাতে পেলে তারা উচ্চ আদালতে আবেদন করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪