| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরব থেকে আর দেশে ফেরা হলো না ৪ বাংলাদেশির

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৫:৩০:১৪:অপরাহ্ন  |  ৩১৩৬ বার পঠিত
সৌদি আরব থেকে আর দেশে ফেরা হলো না ৪ বাংলাদেশির

রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তারা চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের দেশে ফেরার বিমানের টিকিটও করা ছিল।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপর দুজনের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সুনামগঞ্জের বলে ধারণা করা হচ্ছে। কারণ সৌদিতে নিহতদের সঙ্গে এই দুই জেলার দুজন থাকতেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। স্বজনদের সঙ্গে দেখা করার প্রত্যাশায় লাগেজ নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়ির চালকসহ চারজনই নিহত হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪