| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৫:৩৮:৪২:অপরাহ্ন  |  ২৮৮৭ বার পঠিত
শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। তার ভাষ্য অনুযায়ী, দেশে ফিরলে শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার ও দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনার আগে ভারতকে বিষয়টি শর্ত হিসেবে জানানো হয়েছিল। তবে শেখ হাসিনা দেশে ফিরবেন না—বরং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।

তিনি বলেন, আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে তিনি বিচার পুনর্বিবেচনার সুযোগও পাবেন না।

তিনি বলেন, “টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।”

এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর প্রকাশিত হয়। তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪