| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১২:৩০:২৩:অপরাহ্ন  |  ২২২৬ বার পঠিত
সিলেটে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী ৪৮ বিজিবির আওতাধীন কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ও চোরাচালানি বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি ও জুস। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪