| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী আন্দোলনের পাংশা উপজেলা শাখার কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৩০:৩২:অপরাহ্ন  |  ১২০ বার পঠিত
ইসলামী আন্দোলনের পাংশা উপজেলা শাখার কমিটি গঠন

রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুস্তাফিজুর রহমান মুস্তাককে সভাপতি এবং মাওলানা তাওহীদুল ইসলাম জাকিরকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে। কমিটিতে হাফেজ মাওলানা আব্দুল হাকিমকে সহসভাপতি এবং মাওলানা মহিউদ্দিন মানিককে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পাংশা উপজেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মুফতি ইউনুছ আহমাদ (বরিশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির, সহসভাপতি মুফতি রইস উদ্দিন ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে তিনি উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পাংশা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় নতুন নেতৃত্বের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪