| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ১৫:৪৬:১২:অপরাহ্ন  |  ১৬৭১১০৩ বার পঠিত
শ্রীপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ছবির ক্যাপশন: শ্রীপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১ জুলাই) সকালে কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় রোপা আমন, আম,তাল, গ্রীস্মকালীন পেয়াজ,এয়ারফ্লো মেশিন, নিম, বেল, জাম, কাঠাল, সবজি, শীতকালীন পেয়াজসহ বিনামূল্যে বীজ, সার ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন, ৩০০ জন কৃষককে শাকসবজি,  পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জন, এয়ার ফ্লো ৮০ জন, তালের চারা ৭৫ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ হাজার ৩০০ জন, আম ১৫০ জন ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্র ছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভউদ্বোধন ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪