| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি-হিন্দু যুবক আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৩:০৯:০১:অপরাহ্ন  |  ২৯৯ বার পঠিত
মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি-হিন্দু যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দিয়ে ভিডিও পোস্ট করার অপরাধে হিন্দু সম্প্রদায়ের সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটক সঞ্জয় কুমার দাস সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে। শুক্রবার রাতে শহরের গড়পুকুর এলাকা থেকে  তাকে সদর থানা পুলিশ আটক করে।

পুলিশ জানায়, আটক সঞ্জয় কুমার বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে তার নিজ ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। পোস্ট করা ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দিতে থাকেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের নজরে আসে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে শহরের গড় পুকুর এলাকা থেকে তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে। 

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় কুমার নামের এক হিন্দু যুবককে প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে গালাগালির ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করার অপরাধে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪