| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশনের পরে প্রসূতির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৩:৪৭:৫৮:অপরাহ্ন  |  ২৪৮ বার পঠিত
নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশনের পরে প্রসূতির মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের নওয়াপাড়া ফাতেমা হাসপাতালে  অপারেশনের পর রত্না বেগম (২৮) নামে এক  প্রসূতির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও ক্লিনিকের চিকিৎসক-নার্সদের জানানো হলেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত রত্না বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার মিনার হোসেনের স্ত্রী।

নিহতের দুলাভাই এমএম আমিনুর রহমান জানান, শুক্রবার রত্না বেগমকে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক ৯ টার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. মনজুরুল মোরশেদ তার সিজার করেন। 

শনিবার  (১৯ সেপ্টেম্বর) ভোরে ওই নারীর মৃত্যু হলে তার স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে। পরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. মনজুরুল মোরশেদ বলেন, তিনি অপারেশন করে চলে এসেছিলেন। তার ভাষ্য, রোগীর প্রেশার কিছুটা বেড়েছিল। তার ধারণা, রোগী সম্ভবত স্ট্রোক করে মারা যেতে পারেন। 

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা: মাসুদ রানা বলেন,  মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪