| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৫:৫৬:৩০:অপরাহ্ন  |  ২৯৩ বার পঠিত
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর জেলা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) শরীয়তপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের হলরুমে এসে সমাবেশে মিলিত হন নেতৃবৃন্দ। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে দলিল লেখক সমিতির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন,  শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার ও শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বি এম মকবুল হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ নুরুল হক মিয়া। সঞ্চালনা করেন, শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বেপারী।

এছাড়াও সমাবেশ পরিচালনায় ছিলেন, শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সাগির হোসেন ভুইঁয়া এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম পাহাড়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন সবুজ, সহ-সভাপতি আজিজুর রহমান, মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম সরদার, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আক্তার সরকার, সদস্য আব্দুল বাতেন ছালাম হাওলাদার, আতাউর রহমান, সাজ্জাদ হোসেন রিপন, মোঃ জুলহাস প্রমূখ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা সমবায় দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রনি সিকদার। 

বক্তারা দলিল লেখকদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দলিল লেখকদের পেশাগত বিভিন্ন সমস্যা, অধিকার ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪