বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাদন্ড ও অর্থদন্ডের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শনিবার এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। ভোরে সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। নারী আসামি পেশাদার মাদক কারবারি।
গ্রেপ্তার লাইলী বেগম (৫০) বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি গোকুল পশ্চিমপাড়া মহল্লার জহুরুল ইসলামের স্ত্রী। ২০১৯ সালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। নারী আসামি জামিনে কারামুক্তির পর পালিয়ে আত্মগোপনে ছিলেন। মামলায় মাদক কারবারির ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন আদালত। একইসঙ্গে তিনি ৩ হাজার টাকা অর্থদন্ডিত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
রিপোর্টার্স২৪/ঝুম