| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলের কালিহাতীতে হামলায় প্রাণ গেল বৃদ্ধের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১৪:২১:১০:অপরাহ্ন  |  ৮২৩ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে হামলায় প্রাণ গেল বৃদ্ধের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ শহীদ মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর পরই চরহামজানী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪