| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২১:১০:৫৮:অপরাহ্ন  |  ৬২৫ বার পঠিত
মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতার হয়েছেন ১০৮ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শনিবার ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৮ জনের মধ্যে ৩ জন মাদক বহনকারী, ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৯ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। 

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা। 

তিনি আরও জানান, মোট ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনসহ মোট ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযানে ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাইমদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪