| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, বাবা আহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৩:৪৭:০৭:অপরাহ্ন  |  ৫৬১ বার পঠিত
জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় যুবক নিহত, বাবা আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের সঙ্গে তাদের বিরোধ বাধে। একপর্যায়ে তারা আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামানের ওপর হামলা চালান।

হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে আহাদকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪