| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে জুয়ার আস্তানায় পুলিশের অভিযানে আটক ২৮, জব্দ ৭৭ হাজার ৯৪০ টাকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৪:০৯:৫৫:অপরাহ্ন  |  ৬৮৮ বার পঠিত
নারায়ণগঞ্জে জুয়ার আস্তানায় পুলিশের অভিযানে আটক ২৮, জব্দ ৭৭ হাজার ৯৪০ টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাষাঢ়া খাজা সুপার মার্কেটে জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুয়া প্রতিরোধে চাষাঢ়ার খাজা মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা ওই জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ২৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর মডেল থানার কাছে হস্তান্তর করা হয়।

 রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪