| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে দুর্বৃত্তদের আগুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৪:৩৮:৩২:অপরাহ্ন  |  ৭৬৩ বার পঠিত
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নীলাচল বাসে দুর্বৃত্তদের আগুন
ছবির ক্যাপশন: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন দ্রুত বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। 

বিষটি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি। এবং এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

এর আগে এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত পাঁচবার কল করা হয়। তবে তিনি কলগুলো গ্রহণ না করে কেটে দেন।

পরে থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কলটি ধরেন এবং এ বিষয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলতে বলেন। এরপর কল কেটে দেন। পরে তাকে আর ফোনে পাওয়া যায়নি।

রিপোটার্স২৪/আরাফাত

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪