| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোহরদীতে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৫:১৪:০৬:অপরাহ্ন  |  ২৬২ বার পঠিত
মনোহরদীতে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাহমুদুর রহমানের নেতৃত্বে হোটেল, মিষ্টি, মুদি, কসমেটিকস ও ওষুধের দোকানে এ তদারকি অভিযান চালানো হয়।

অভিযানকালে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে একজন হোটেল ব্যবসায়ী, একজন কসমেটিকস ব্যবসায়ী ও একজন ওষুধ ব্যবসায়ী রয়েছেন। তাদের কাছ থেকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪