| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৬:৫২:১৮:অপরাহ্ন  |  ৩৩৯ বার পঠিত
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নূর মসজিদ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আকিতুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রসুল তরফদার নেওয়াজ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ সোমী বাদশা, মো. মনিরুজ্জামান মান্না, মো. সাইফুজ্জামান মনা, সাবেক শ্রমিকদল নেতা ও আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, শেখ নূরুজ্জামান আল মাসুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল হাসান, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ অনেকে।

এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও দাবি করেন তারা।

তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে জনজীবন ও দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪