| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২১:২০:৫৪:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

২২ সেপ্টেম্বর (ঙ্গলবার) বিকেলে কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ফিরোজ মিয়া, কোকডহড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান মিথুন, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান, পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, বল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হায়দার আলী ও নাগবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা বাছেদ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ কর্মসূচিতে কালিহাতী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪