| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২১:৩৮:৪৯:অপরাহ্ন  |  ৩৫৮ বার পঠিত
জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের আখ সেন্টারের পেছনের পুকুর পাড়ের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মামুন হোসেন অন্তর একই গ্রামের আনসার আলীর ছেলে। তিনি গত বৃহস্পতিবার হতে নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুন হোসেন অনন্ত পেশায় ট্রাকচালক ছিলেন, বছর খানিক ধরে জড়িয়ে পড়েন মাদকের ভয়াবহ নেশার কবলে, তারপর মানসিক ভারসাম্যহীন হয়ে একা একাই কথা বলতেন। পরিবার ফেলে ভবঘুরের মত ঘুরে বেড়ান। গত বৃহস্পতিবার থেকে তাকে এলাকায় দেখা যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজ খুঁজি করেও তার সন্ধ্যান পাননি। আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা আম গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশের খবর দেন। 

ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনিই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মরদেহ পচে-গলে যাওয়াতর সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, পরনের পোশাক দেখে লাশটি মামুনের বলে অনেকাংশেই নিশ্চিত করেছেন তার বাবা। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪