| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২১:৪১:০২:অপরাহ্ন  |  ৩৪২ বার পঠিত
দাগনভূঞায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার, ইকাবাল মেমোরিয়াল সরকারি কলেজের প্রভাষক পেয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও প্রশাসনিক কর্মকর্তা দিলীপ চন্দ্র সাহা প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। হামদ-নাত, নজরুল সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪