| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২৩:৩১:৪১:অপরাহ্ন  |  ৩৩৪ বার পঠিত
সন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু করে ময়মনসিংহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য  রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান  সালেহ প্রিন্স, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ভালুকার সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এমপি সহ প্রমুখ। 

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও মুক্তাগাছার সংসদ সদস্য  জাকির  হোসেন বাবলু এর সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার।

সমাবেশ ও মিছিলে জাতীয়তাবাদী ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম রাজু নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহণ করেন। এছাড়াও  সমাবেশ ও মিছিলে দক্ষিণ জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা তাদের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪