ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ত্রিশাল সমিতি ময়মনসিংহ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউন হল অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিশাল সমিতি ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোছিনা খাতুন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় ত্রিশাল সমিতি ময়মনসিংহের সদস্য, কৃতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব