| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি আমলেও খুন-সন্ত্রাস-অর্থ পাচার চলছে: চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২৩:৪০:৫৩:অপরাহ্ন  |  ৩১২ বার পঠিত
বিএনপি আমলেও খুন-সন্ত্রাস-অর্থ পাচার চলছে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে আগের মতো খুন, সন্ত্রাস ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

চরমোনাই পীর বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসী একটি সুন্দর দেশ পাওয়ার আশা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর বাস্তবে তা হয়নি। এখনো বিগত সরকারের আমলের ধারাবাহিকতাই চলছে।’

বুলবুল হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিতে কালক্ষেপণ বা টালবাহানা করে, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে রেজাউল করীম বলেন, এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় সংকট তৈরি হচ্ছে। এ বিষয়ে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪