| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানের সঙ্গে মিন্টু সওদাগরের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৪:৩৭:১৭:অপরাহ্ন  |  ১১১ বার পঠিত
চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানের সঙ্গে মিন্টু সওদাগরের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোজাম্মেল হক মিন্টু সওদাগর।

২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রামে এমপির অফিসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, মিন্টু সওদাগর আমার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা। পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। তিনি হাজী মোঃ মোজাম্মেল হক মিন্টু সওদাগরকে সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।

হাজী মো. মোজাম্মেল হক মিন্টু সওদাগর বলেন, মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে পেরে তিনি আনন্দিত। পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪