| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ১৭:৪০:৩৯:অপরাহ্ন  |  ৯১ বার পঠিত
মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মহিলা উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। নিবন্ধনকৃত ১০ টি সমিতির মাঝে ৪ টি সমিতির প্রত্যেককে ২২ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, এনজিও প্রতিনিধি মোর্শেদা আক্তার প্রমুখ।

অনুদানের চেক প্রাপ্তরা হলো- কাপাসিয়া সদরের বরুন উদ্যোগী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী খাদিজা খানম, টোক ইউনিয়নের বীর উজলী পল্লী নারী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা খাতুন, চাঁদপুর ইউনিয়নের নলগাঁও মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মাহবুবা জান্নাত শিখা, বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁ ভাওয়ালী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী রহিমা খাতুন প্রমুখ। 

এছাড়া কাপাসিয়া উপজেলার প্রাক্তন ও প্রয়াত মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার এবং একজন মহিলা উদ্যোক্তার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

আকরাম হোসেন রিপন

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪