| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:৪১:৫৯:অপরাহ্ন  |  ২৮৫ বার পঠিত
কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার কাঁটাহার সম্মিলিত ক্লাবের ফুটবল একাডেমির  (KFA) উদ্যোগে বর্ণাঢ্য অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলার কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসার শ্রী গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল রহমান।

​অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক, জয়পুরহাট ক্রীড়া সংস্থার সদস্য এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব কবির আকবর চৌধুরী তাজ।

​কাঁটাহার রউফিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসের খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কাঁটাহার ফুটবল একাডেমির (KFA) বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

একই সাথে এলাকার শিশু-কিশোর ও তরুণদের মাদক এবং ক্ষতিকর অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলার মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন কাঁটাহার গ্রামের যুব সমাজ সহ অভিভাবকেরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪