| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৫:২৪:২৩:অপরাহ্ন  |  ৮৬২ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা ভাবে তিনটি অভিযান পবিচালনা করে ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কুষ্টিয়া বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টা ১০ মিনিটে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুকুনতলা মাঠে অভিযান পরিচালনা করে একটি বিজিবি টহল দল। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ২ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

এরপর রাত ১টা ৪৫ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৯০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ১১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।বিজিবির হিসাব অনুযায়ী, আলাদা তিনটি অভিযানে মোট ২৭ বোতল ভারতীয় মদ, ২ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩ হাজার ১০০ পিস ডেক্সামেথাসন ও ৩ হাজার ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪