| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ির উঠানে গাঁজার গাছ, পরিচর্যার সময় কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৮:১৭:৪৩:অপরাহ্ন  |  ৭৮৪ বার পঠিত
বাড়ির উঠানে গাঁজার গাছ, পরিচর্যার সময় কারবারি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় বসতবাড়ির উঠানে গাঁজার গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার অভিযোগে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মান্নানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি বৃহস্পতিবার এ তথ্য জানান।

এসআরবি সূত্রে জানা যায়, আব্দুল মান্নান আশুঞ্জা মধ্যপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠানে অবৈধভাবে লাগানো গাঁজার গাছটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মান্নানের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪