| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ জামায়াতের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ২১:২১:২৬:অপরাহ্ন  |  ৮৭৬ বার পঠিত
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ জামায়াতের

বগুড়া প্রতিনিধি: জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সরকার ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম ও নিজাম উদ্দিনসহ অন্যরা।

সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। তাঁর অভিযোগ, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই বারবার জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।

তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪