| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ২১:২৫:৩৮:অপরাহ্ন  |  ৮৩৬ বার পঠিত
বগুড়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ৮৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রুপের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মো. আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গ্রুপের সম্পাদক মো. ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহসভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।

প্রধান আলোচক হিসেবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সহসভাপতি পীরজাদা আলহাজ হযরত মাওলানা মো. আমজাদ হোসেন রাশেদী। এ ছাড়া আলোচনায় অংশ নেন জামিল মাদরাসার তাফসির বিভাগের গবেষক ও পরিচালক মাওলানা মো. ইসমাঈল হুসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মুক্তা, আফজাল হোসেন, এরশাদুল বারী এরশাদ, আরেফ বিল্লাহ বিলু, আব্দুল আজিজসহ অনেকে।

অনুষ্ঠান শেষে হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪