| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৭:৫৩:১৯:অপরাহ্ন  |  ১১৮৪৭ বার পঠিত
ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময়ে অভিযান চালিয়ে আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। 

বৃহস্পতিবার মধ্যে রাতে পৌরসভার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির বাগানের মধ্য থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো, উপজেলার মালি গ্রামের মজিবর কাজীর ছেলে মো. সোহাগ কাজী, কাউলীবেড়া ইউনিয়নের পরারং গ্রামের মফিজউদ্দিন খন্দকারের ছেলে দেলোয়ার খন্দকার ওরফে দেলু। 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের হেমায়েত খার ছেলে মো. মান্নান ওরফে মান্দার খা, একই উপজেলার মৃত হাশেম শেখের ছেলে মো. মিরাজুল শেখ ওরফে মিরাজ,  রাঘদী ইউনিয়নের রাঘদী গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হৃদয় খান, শংকরদী গ্রামের হাবিবুর মাতুব্বরের ছেলে সুজন মাতুব্বর ও পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট আরজি গ্রামের কামাল মোল্লার ছেলে আলমগীর মোল্লা।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যে রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়ার আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির উত্তর পাশের বাগানের মধ্য সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে।

এমন খবরের ভিত্তিতে এসআই মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি আচ করতে পেরে পালাতে চেষ্টা করলে পুলিশ বাগান বাড়ির  চারপাশ ঘিরে ফেলে ডাকাত সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় বেশ কিছু দেশীয় ও উদ্ধার করা হয়েছে বলেও জানান। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে তিনি আরও জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪