| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৮:১২:২৮:অপরাহ্ন  |  ৪৫০ বার পঠিত
আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানার পুলিশ রাধানগর ইউনিয়নের বোডবাজার এলাকার ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মোঃ আইনুল হকের ছেলে মোঃ খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মো. মোস্তফা কামালের ছেলে মো. সবুজ (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আটোয়ারী থানাধীন পল্লীবিদ্যুৎ মোড় থেকে বোদা বাজারগামী রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় রাধানগর ইউনিয়নস্থ বোডবাজারের পূর্ব পাশে ইমাম পাড়া কালভার্টের ওপর থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪