| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২০:৪৯:৩০:অপরাহ্ন  |  ১৭৫৯ বার পঠিত
নওগাঁয় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে নওগাঁ পৌর বাজার এলাকায় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

বিতরণ করা লিফলেটে চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়। এতে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়।

লিফলেটে আরও দাবি করা হয়, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বিরাজ করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আযম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজাসহ জেলা মহিলা দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪