| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২১:১০:৩০:অপরাহ্ন  |  ৭০৭ বার পঠিত
শেরপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার বিকেলে শেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দলের এই অর্জন ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ‘ফ্যাসিবাদের দোসররা’ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে রাজপথে থেকে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন।

এ সময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪