| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে সিটি করপোরেশনের সচেতনতামূলক সাইকেল র‍্যালি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২২:৪০:০৬:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে সিটি করপোরেশনের সচেতনতামূলক সাইকেল র‍্যালি

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি টাউন হল, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, বাঘমারা হয়ে চরপাড়া মোড় ও ময়মনসিংহ মেডিকেল কলেজের গেট অতিক্রম করে টাউন হলে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাইফুর রহমান, মসিকের নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, যান্ত্রিক মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, প্রকৌশলী শফি কামাল, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী আজহারুল ইসলাম, প্রকৌশলী মামুন, দীপক মজুমদার, কাঞ্চন কুমার নন্দী ও সাইফুল ইসলাম সাজুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪