| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খোকসায় ড্রাম ট্রাকের চাপায় আলম সাধু চালক নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৫:২৫:১৬:অপরাহ্ন  |  ২৪ বার পঠিত
খোকসায় ড্রাম ট্রাকের চাপায় আলম সাধু চালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া খোকসায় ড্রাম টাকের চাপায় স্যালো ইঞ্জিন চালিত যানের (আলম সাধু) চালক মো. মুন্না (১৯) নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে মুন্না তার যানটি নিয়ে পাটকাঠি আনতে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪