| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: মঈন খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৫:২৭:১৮:অপরাহ্ন  |  ৪২ বার পঠিত
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপ ব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদ পত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেও যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

 শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, বিএনপি জবাবদীহি মূলক সরকারে বিশ্বাস করে, তাই গণতান্ত্রীক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশে সরকারে এসেছে। কোন ভূয়া ভোটে নয়। তিনি বলেন, দেশে গুটি কয়েক লোক মিথ্যা আর ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যালমিডিয়া ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে তা হতে দেওয়া যাবে না। বিএনিপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪