| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৬:৩৭:৪০:অপরাহ্ন  |  ১৯৭ বার পঠিত
মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নবনির্মিত ২য় ও ৩য় তলার উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগে মানসম্মত শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামো অত্যন্ত জরুরি। এই নতুন একাডেমিক ভবনটি অত্র অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত পরিবেশে জ্ঞান অর্জনে অনন্য ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন।

একাডেমিক ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় পাঙ্গনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪