| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন সাবান জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৬ ইং | ১৭:৫২:১৮:অপরাহ্ন  |  ১০৪ বার পঠিত
শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন সাবান জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানের চালান ফেলে সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কর্ণঝোড়া বিওপির আওতাধীন ডুমুরতলা পাহাড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব সাবান জব্দ করা হয়। জব্দ করা সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত রাতভর টহলের অংশ হিসেবে ডুমুরতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া বিওপি। নায়েক রহিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির সদস্যরা সীমান্তের পাহাড়ি এলাকায় তল্লাশি চালান।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ভারতীয় জনসন বেবি সাবানের কার্টনগুলো ফেলে রেখে দ্রুত পাহাড়ি সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবানের চালান জব্দ করেন বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ সুবেদার ফুলমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে ডুমুরতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

তিনি জানান, জব্দ করা ভারতীয় সাবানগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪