| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৯:০৮:৫৩:অপরাহ্ন  |  ৮৭৯ বার পঠিত
টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওই

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ টাঙ্গাইলের উন্নয়ন কার্যক্রম, জনসেবা,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ

সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহম্মেদ, প্রিণ্ট মিডিয়া

অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.মাহবুব হাসান। জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মানুষের মধ্যে

ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে মিথ্যা বা

বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত না করার বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪