| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাটারদের মানসিকতায় ঘাটতি আছে : বিসিবি সভাপতি

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১২:৪২:২৬:অপরাহ্ন  |  ১৬৪০৯৩২ বার পঠিত
ব্যাটারদের মানসিকতায় ঘাটতি আছে : বিসিবি সভাপতি
ছবির ক্যাপশন: ব্যাটারদের মানসিকতায় ঘাটতি আছে : বিসিবি সভাপতি

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল সফরকারীরা। জবাবে ব্যাট হাতেও দারুণ শুরু পায় টাইগাররা। এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দ পতন ঘটে। 

এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

দলের এমন ব্যাটিং ধস নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ব্যাটারদের দায়িত্বহীনভাবে ব্যাটিং করাকে অনেকে কাঠগড়ায় তুলছেন। দলের এমন দুর্দশা অবস্থা নিয়ে দেশের এক টেলিভিশনকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে স্পষ্ট করে জানালেন ব্যাটারদের মানসিকতার কথা।

বুলবুল বলছিলেন, একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তাড়া করব। যখন শান্ত রান আউট হয়ে গেল, তারপর আমার মনে হচ্ছিল এই উইকেট সেট হয়ে আউট হওয়াটা দলের জন্য অনেক বড় অসুবিধা। নতুন ব্যাটারের জন্য এখানে সেট হয়ে রান তাড়া করা কঠিন। তবে এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪