| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ২৩:১৫:২৩:অপরাহ্ন  |  ৬৬৩ বার পঠিত
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের অরুনিমা রিসোর্টে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় রিসোর্ট চত্বরে পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক ডা.অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়াসংগঠক এ কে এম শহীদুল আলম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।

আয়োজকরা জানান, গত দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪