দাগনভূঞা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ৬নং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদ।
শনিবার (১৭ অক্টোবর) সদর ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলো পরিচ্ছন্ন করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মিরাজুল ইসলাম, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুবল চন্দ্র চন্দ ও উদ্দোক্তা মোঃ আবু ছায়েদ অংশ নেন। প্রশাসক মোঃ মিরাজুল ইসলাম বলেন, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির আওতায় 'পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান' কার্যক্রম পরিচালিত হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব