| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে সৎ মাকে পিটিয়ে আহত, ছোট ভাইয়ের বিষপান করে আত্মহত্যার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১৪:১৮:১৩:অপরাহ্ন  |  ১৭৩৬৩৩৩ বার পঠিত
মাদারীপুরে সৎ মাকে পিটিয়ে আহত, ছোট ভাইয়ের বিষপান করে আত্মহত্যার চেষ্টা
ছবির ক্যাপশন: মাদারীপুরে সৎ মাকে পিটিয়ে আহত, ছোট ভাইয়ের বিষপান করে আত্মহত্যার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি এলাকায় সৎ ছেলের হামলায় গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। আহত ওই নারীর নাম হাসি বেগম। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩জুলাই) সদর উপজেলার কুলপদ্দী এলাকায় বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে হাসি বেগমকে বেধড়ক মারধর করে তার সৎ ছেলে সজীব ব্যাপারী। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাঁধা দিতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়।এই ঘটনার অপমান ও মানসিক যন্ত্রণায় সইতে না পেরে হাসি বেগমের বড় ছেলে রবিউল ব্যাপারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।তাকেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

হাসি বেগম হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার  স্বামী মারা যাবার পর আমার দুই ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে কোনরকম জিবন জাপন করতেছিলাম। কিন্ত আমার স্বামীর আগের ঘরের ছেলে সজিব আমার সাথে মাঝে মধ্যই খারাপ আচারন করে আমাকে মারধর করে। এই অপমান সইতে না পেরে আমার ছেলে রবিউল বিষ খাইছে। সে আজ মৃত্যু পথযাত্রী। সজিব একজন  নেশাগ্রস্ত ছেলে ওর বিচার চাই।

হাসি বেগমের বোন আজিমন বেগম বলেন, আমার বোন স্বামি হারা দুই ছেলে নিয়ে কোন রকম খেয়ে পরে বেচে আছে কিন্তু ওর স্বামীর আগের ঘরের সন্তান সজিব বেপারী মাঝে মধ্যই হাসিরে মারধর করে। আজকে আমার বোনকে ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেছে। সে সৎ মা হলেও মা, কিন্তু কিভাবে পারলো একজন মাকে মারতে? ওর বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪