| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিটন অনুশীলনে নেই, দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন রিশাদ

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ১১:০৭:৪৩:পূর্বাহ্ন  |  ১৬৪০১৮৯ বার পঠিত
লিটন অনুশীলনে নেই, দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন রিশাদ
ছবির ক্যাপশন: লিটন অনুশীলনে নেই, দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন রিশাদ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও হেরেছিল বাংলাদেশ। যেখানে বড় দায় মিডল অর্ডার ব্যাটারদের। ব্যর্থদের এই তালিকায় ছিলেন লিটন দাসও। প্রথম ম্যাচে রান না পাওয়া লিটনকে আজ অনুশীলনে দেখা যায়নি।

শুক্রবার (৪ জুলাই) কলম্বোতে অনুশীলন করেছে টাইগাররা। ওয়ানডে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই অনুশীলনে ছিলেন। দেখা যায়নি শুধু লিটনকে। ঠিক কি কারণে অনুশীলনে এই উইকেটকিপার ব্যাটার সেটা অবশ্য জানা যায়নি।

লিটন না থাকলেও এদিন অনুশীলন করেছেন রিশাদ হোসেন। অসুস্থ থাকার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এই লেগ স্পিনার। তবে দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।

আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে শ্রীলঙ্কা। তাই সিরিজে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪