| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: জ্বালানিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৭:০৪:৪৭:অপরাহ্ন  |  ১২১৬ বার পঠিত
ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: জ্বালানিমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই অবস্থায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে। বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।

তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪