| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

মান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ২০:৪৪:০১:অপরাহ্ন  |  ১৮৮৯২৫ বার পঠিত
মান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক

বেনাপোল প্রতিনিধি: সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৈঠকে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বাহিনী পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) দলজিত সিং।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে অভিহিত করে।

এ সময় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪